Header Premium (728×90)

Categories: জাতীয়

কক্সবাজারের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মেগাপ্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকাল পৌনে ১১টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় পৌঁছেছেন। এর আগে সকাল সোয়া ৯টায় তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, এসব মেগাপ্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। পাশাপাশি প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন তিনি।

দুপুর ১২টার দিকে মহেশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাহারছড়ার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর করার কথা রয়েছে তার।

এরপর দুপুর ২টার দিকে তিনি ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদরাসায় গিয়ে আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বিকেল সোয়া ৩টার দিকে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। বিকেল পৌনে ৪টার দিকে তার হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতির কথা রয়েছে। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নতুন ঘর হস্তান্তর করবেন।

দিনের শেষভাগে সন্ধ্যা সোয়া ৭টায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মহেশখালী থেকে ফটিকছড়ি পর্যন্ত তিনি হেলিকপ্টারে এবং এরপর সড়কপথে যাতায়াত করবেন। সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানান, প্রধানমন্ত্রীর এ সফর মূলত সরকারি ও আনুষ্ঠানিক। কোনো জনসভা না থাকলেও তার আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংসদ সদস্য স্থানীয়দের পক্ষ থেকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং কক্সবাজার-মহেশখালী সংযোগ সড়ক নির্মাণের দাবিও তুলে ধরেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পাবনায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রাণঘাতী এই রোগ…

22 minutes ago

বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা

সেবার প্রকৃত চিত্র জানতে পরিচয় গোপন করে বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন…

23 minutes ago

গোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু, নেপথ্যে ইরান ও বিতর্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট…

42 minutes ago

সৈয়দপুরে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও ষষ্ঠ…

54 minutes ago

নিখোঁজ শিশু জিসান উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন দাবি

রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের মাদরাসাছাত্র জিসানকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশের…

1 hour ago

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ বিলম্বিত হয়েছে।…

1 hour ago

This website uses cookies.