আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। দলটির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর ১৬ আগস্ট রবিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সচিব আরও জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদের অধিবেশনের নির্ধারিত সময় অনুযায়ী সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সিনিয়র সচিব আখতার আহমেদ উল্লেখ করেন, ইতোমধ্যে এই নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে পরিচালিত হবে। বর্তমানে কেবল নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে এ সংক্রান্ত হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানান তিনি।
রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের মাদরাসাছাত্র জিসানকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশের…
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ বিলম্বিত হয়েছে।…
জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে।…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোবাইল ফোন নিয়ে বাগবিতণ্ডার জেরে ভাতিজাকে মারধরের কারণ জানতে গিয়ে লাথির আঘাতে আনোয়ার…
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা…
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়ার পর সিআইডির এক সহকারী উপপরিদর্শক (এএসআই)…
This website uses cookies.