প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। আগামী ৯ আগস্ট রোববার তার এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া সফরসূচি অনুযায়ী, এদিন সকাল ৯টায় তিনি কক্সবাজারের মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
মহেশখালী থেকে দুপুরে হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী।
বাঁশখালীর কর্মসূচি শেষে দুপুর ১টায় তিনি ফটিকছড়িতে যাবেন। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।
হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অপর এক অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের সহায়তা হিসেবে জনপ্রতি এক লাখ টাকা এবং ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করবেন তিনি। এসব সহায়তার অংশটি স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে দলের চট্টগ্রাম ইউনিটের সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ—এই তিন ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সব সদস্যের সঙ্গে তিনি সরাসরি মতবিনিময় করবেন। তৃণমূল পর্যায়ের নেতাদের কথা শোনা এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়াই এই সভার মূল লক্ষ্য। সাংগঠনিক এই সফর শেষে রাত ৯টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের দলের প্রাণ মনে করেন এবং তাদের সরাসরি মূল্যায়ন করতে চান। তার এই সফর ও সাংগঠনিক সভার আয়োজনে বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান…
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে…
বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…
এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…
শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…
ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…
This website uses cookies.