সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ার হোসেন বকশী নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মনোয়ার সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। তিনি বিপিএটিসির নিরাপত্তাকর্মী জাফরের ছেলে। সাভার Model থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজ শুক্রবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বাবা মুহাম্মদ জাফর আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল আবাসিক এলাকায় তাদের সরকারি কোয়ার্টারের ৪ তলায় তল্লাশি চালায়। ওই সময় পুলিশ তাঁর দুই ছেলে ও মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিকের খোঁজ করছিল। অভিযানের একপর্যায়ে এক পুলিশ সদস্য দৌড়ে ছাদে যান। এর কিছুক্ষণ পরই বাসার নিচে ভারী কিছু পড়ার শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা নিচে গিয়ে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় অভিযানে থাকা পুলিশ সদস্যরা দ্রুত এলাকা ছেড়ে চলে যান। পরে স্থানীয়রা মনোয়ারকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, রংপুরের পীরগাছা থানায় মিমি আকতার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে শাহরিয়ার কবির সৌমিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। ওই মামলায় অভিযুক্তের মামা মনোয়ার হোসেন বকশীও আসামি ছিলেন। পীরগাছা থানার এসআই মনোরঞ্জন বর্মন সাভার মডেল থানার সহযোগিতা নিয়ে আসামিদের গ্রেপ্তারে এই যৌথ অভিযান চালান। ওসির দাবি, অভিযানের সময় আসামি ছাদ থেকে লাফ দিলে তাঁর মৃত্যু হয়। পীরগাছা থানার পুলিশ দলের তড়িঘড়ি করে চলে যাওয়ার বিষয়ে ওসি বলেন, 'তাদের এভাবে চলে যাওয়া ঠিক হয়নি।'
ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন বাবা মুহাম্মদ জাফর আলী। অন্যদিকে, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের জন্য…
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৭৩ রানে…
তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জনগণকে কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া। দেশটিতে তাপমাত্রা রেকর্ড…
নোয়াখালীর বেগমগঞ্জে একটি প্রস্তুতিমূলক ফুটবল ম্যাচে দুই শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায়…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায়…
জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের কৃতিত্ব এককভাবে জনগণের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।…
This website uses cookies.