Header Premium (728×90)

Categories: জাতীয়

৯ আগস্ট ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী, করবেন হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ

আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও বয়োজ্যেষ্ঠ আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা এবং তাঁর দোয়া গ্রহণ করা। একই সফরের সময় প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকাও পরিদর্শন করবেন।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরপরই আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। সে সময় রমজান মাস শুরু হওয়ায় এবং হুজুর বাবুনগর মাদ্রাসায় খতমে তারাবির দায়িত্বে থাকায় ঢাকায় অবস্থান করা সম্ভব ছিল না। পরবর্তীতে প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে এসে সাক্ষাতের সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ফটিকছড়ির সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলাজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে প্রস্তুতির কাজ চলছে। বিশেষ করে স্থানীয়দের মধ্যে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর আগমন ও হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

সফরের প্রস্তুতি সম্পর্কে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোটে পাকিস্তান ও তুরস্ক

সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই জোটের আওতায়…

8 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৪৯, চার দিনে কোনো মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে…

13 minutes ago

সাকিবের দেশে ফেরার স্বাভাবিক পথ বন্ধ: ক্রীড়া প্রতিমন্ত্রী

নয়া দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে…

24 minutes ago

মক্কায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর…

37 minutes ago

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন,…

46 minutes ago

গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার ও সাংবাদিকরা যৌথভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, সাংবাদিক ও মালিকপক্ষ যৌথভাবে কাজ করছে বলে…

53 minutes ago

This website uses cookies.