ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের মুহূর্তে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে, যার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রেনটি স্টেশনে ঢোকার ঠিক আগ মুহূর্তে একটি বিকট শব্দ শোনা যায়। এরপরই ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্যও এখন পর্যন্ত নেই। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পাশাপাশি উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন স্টেশন সুপারিন্টেন্ডেন্ট।
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার…
ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী জানিয়েছেন, হরমুজ প্রণালিতে কোনো বিকল্প…
‘ময়না ছলাৎ ছলাৎ’ গান গেয়ে শ্রোতামহলে পরিচিতি পাওয়া পশ্চিমবঙ্গের লোকসংগীতশিল্পী স্বাগত দে বারাসতের একটি বেসরকারি…
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঘোষিত ২০২৬ নারী এশিয়া কাপের সূচি অনুযায়ী, বাংলাদেশ 'বি' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন…
চলতি আগস্ট মাসের প্রথম ৫ দিনে দেশে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য…
দুর্বল পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে রোববার প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়ার অংশ…
This website uses cookies.