Header Premium (728×90)

জাতীয়

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

মিন্টু ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে নয়টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান পিএএর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব,শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন চৌধুরী প্রমুখ। সভার শুরুতেই বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে শেরপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

selim

Recent Posts

প্রত্যাশার চেয়ে দ্রুত গলছে ডুমসডে গ্লেসিয়ার, বাড়ছে বন্যার ঝুঁকি

অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বিজ্ঞানীদের ধারণার চেয়ে দ্রুত গলছে। নতুন গবেষণায় দেখা গেছে, ২১০০ সাল নাগাদ…

20 minutes ago

গাজীপুরে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিটআপ

গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের ‘সাফল্যের যাত্রা বিজনেস মিটআপ-২০২৬’। এতে…

40 minutes ago

দায়িত্ব নেওয়ার ৫ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া

দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি…

45 minutes ago

দিল্লিতে নেহা বোরা মুক্ত, অভিজিৎ দিপকের অবস্থানের ব্যাখ্যা চায় সিজেপি

আইনগত প্রক্রিয়া শেষে আইসা সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ…

1 hour ago

খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী?

ফেনীর আবাসিক হোটেলে ভেজাল মধু তৈরির ঘটনার প্রেক্ষিতে ড. আফিফা খাতুন মধুর বিশুদ্ধতা যাচাইয়ের বৈজ্ঞানিক…

1 hour ago

মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন কোচ হোসে মরিনহো।…

2 hours ago

This website uses cookies.