প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ খাতের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এই খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন। তিনি জানান, সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। এছাড়া, তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সৌদি সরকারের আন্তরিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। আলোচনার শেষে ওয়ালিদ এল-খেরেইজি প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন।
বাংলাদেশের পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌদি প্রতিনিধি দলে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলার বিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৭: ০০আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৮: ১০
জুলাই গণঅভ্যুত্থানের সাফল্যকে যারা নিজস্ব স্বার্থে কুক্ষীগত করার চেষ্টা করছে, তারা দেশ ও গণতন্ত্রের মূল…
দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না-ফেরার দেশে চলে গেলেন বলিউড ও দক্ষিণ ভারতীয়…
২০২৪ সালের ৪ঠা আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ১৭ বছর বয়সী শিক্ষার্থী মোহাম্মদ নাফিজ।…
নৌপথে বিভিন্ন সমস্যা সমাধান ও ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিআইডব্লিউটিএ-এর প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন…
জুলাই গণ-অভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের আমলানির্ভরতা ও…
দুই বছর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থানে দেড় দশকের স্বৈরশাসনের অবসান ঘটেছিল। আজ সেই…
This website uses cookies.