Header Premium (728×90)

Categories: জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের নির্দেশনা পায়নি ইসি: আখতার আহমেদ

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি, তবে কমিশনের পক্ষ থেকে আয়োজনের প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে সচিব ইঙ্গিত দেন যে, অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু না হলে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো তারিখ বা সময়সূচি এখনো নির্ধারিত হয়নি বলে তিনি জানান। তবে এই নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিষয়েও কথা বলেন সচিব। তিনি জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। সরকারি ছুটির কারণে সময় বাড়িয়ে ২ আগস্ট (রোববার) পর্যন্ত করা হয়। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব প্রস্তুত করতে না পারায় সময় বৃদ্ধির আবেদন করেছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাগপা, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, আম জনতার দল ও জনতার দল—এই আটটি রাজনৈতিক দল কোনো হিসাব জমা দেয়নি বলে জানান আখতার আহমেদ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইরানের কৌশল: সংঘাতের পরিধি বাড়ানোর চেষ্টা

সামরিক শক্তির পরিবর্তে অর্থনৈতিক চাপ ও নিয়ন্ত্রিত উত্তেজনার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সমঝোতায় বাধ্য করতে চাইছে ইরান।…

14 minutes ago

উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

কক্সবাজারের উখিয়ায় মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের…

16 minutes ago

ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহার করল ওয়েলস

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত পরিকল্পনা ও সুশাসনের অভাবের কারণে প্রথম দেশ হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি…

31 minutes ago

স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেবো না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য…

31 minutes ago

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে,…

44 minutes ago

চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন তরুণ তুর্কি ভ্যালেন্তিন বার্কো

ফরাসি ক্লাব স্থাসবুহ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দিলেন ২২ বছর বয়সী আর্জেন্টাইন…

45 minutes ago

This website uses cookies.