Header Premium (728×90)

ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহার করল ওয়েলস

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের অংশীদারত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে প্রথম দেশ হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে প্রকাশ্যে সমর্থন প্রত্যাহার করেছে ওয়েলস। ২০২৭ সালের মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠিতব্য নির্বাচনে তারা ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন করবে না বলে ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস (এফএডব্লিউ) সোমবার নিশ্চিত করেছে।

ইনফান্তিনো ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগের প্রস্তাবে সমর্থন পাওয়ার বিনিময়ে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনকে চার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তিনটি মহাদেশীয় কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে তিনি সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন।

এক বিবৃতিতে এফএডব্লিউ জানিয়েছে, সুশাসন, নেতৃত্ব, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং অংশীজনদের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে সাম্প্রতিক ব্যর্থতার কারণে বিশ্ব ফুটবলের নেতৃত্বে ইনফান্তিনোর ওপর তাদের আস্থা নেই। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, ফুটবলের সর্বোত্তম স্বার্থকে প্রাধান্য দিতে ব্যর্থ হওয়া এমন একটি বিষয় যা তারা আর মেনে নিতে পারে না।

এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও ফিফাকে চিঠি দিয়ে জানিয়েছে যে, তারা আর ইনফান্তিনোকে সমর্থন করছে না। ইংলিশ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি গত শনিবার এক বিবৃতিতে জানায়, তারা উয়েফার অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানায়, যারা আগেই ইনফান্তিনোর ওপর অনাস্থা প্রকাশ করেছে। এছাড়া উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্বের পর্যালোচনার আহ্বান জানিয়েছে এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি জানিয়েছে।

পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগের প্রস্তাবে সমর্থন দিলে সংস্থাটির ২১১ সদস্য অ্যাসোসিয়েশনকে প্রত্যেককে চার কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো।

গতকাল সোমবার ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ) জানিয়েছে, ২০২৭ সালের মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত নির্বাচনে তারা ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন করবে না।এক বিবৃতিতে এফএডব্লিউ বলেছে, ‘২০২৭-২০৩১ মেয়াদে ফিফা সভাপতি হিসেবে পুনর্নির্বাচনের জন্য জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি আমাদের সমর্থন প্রত্যাহারের বিষয়

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

13 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

41 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

1 hour ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

This website uses cookies.