তীব্র তারল্য সংকট এবং নজিরবিহীন ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে জর্জরিত দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সব কারখানা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (৩১ জুলাই) থেকে এই কারখানাগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে প্রায় চার হাজার কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।
কারখানা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৩০ জুলাই শ্রমিক ও কর্মকর্তাদের ছাঁটাইয়ের নোটিশ প্রদান করা হয় এবং ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁচামালের তীব্র সংকট, এলসি বা ঋণপত্র খুলতে না পারা এবং ব্যাংক হিসাব জব্দ থাকার কারণে উৎপাদন প্রক্রিয়া চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। এর ফলে কারখানা গুটিয়ে নেওয়ার এই চরম সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা জানান, কারখানার নোটিশ বোর্ডে ১ আগস্ট থেকে তালিকাভুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। হঠাৎ করে বেকার হয়ে পড়ার এই সংবাদে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম জানান, উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকায় কর্তৃপক্ষ চাচ্ছে কর্মীরা যেন নিজ দায়িত্বে চলে যান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এস আলম গ্রুপের ব্যবসা-বাণিজ্য এবং তাদের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোতে বড় ধরনের ধস নামে। ব্যাংকগুলো থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা না পাওয়া এবং মূলধন সংকটের কারণে নতুন করে এলসি খুলে কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হওয়ার কারণেই মূলত কারখানাগুলো বন্ধের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মানবজমিন পত্রিকায় রিপোর্টার পদে প্রাথমিকভাবে মনোনীতদের লিখিত পরীক্ষা আগামী ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে…
ফরিদপুরের ভাঙ্গা টোলপ্লাজায় একটি যাত্রীবাহী গাড়িতে অভিযান চালিয়ে ১২০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে র্যাব-১০।…
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
This website uses cookies.