বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের পক্ষ থেকে অন্যায় অত্যাচার, মানসিক নির্যাতন এবং বসতভিটা জবরদখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাহেদা বেগম নামের এক অসহায় নারী। শুক্রবার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন। ভুক্তভোগী জাহেদা বেগম বাগেরহাট সদর উপজেলার নোনাভাঙা গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জাহেদা বেগম জানান, তার একমাত্র ছেলে সহিদুল ইসলামের সঙ্গে একই এলাকার ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তার সুমির বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পুত্রবধূ অছিফা আক্তার তার এবং তার পঙ্গু স্বামী নূরমোহাম্মদ ফকিরের সঙ্গে চরম দুর্ব্যবহার করে আসছেন। একপর্যায়ে পুত্রবধূর পিতা-মাতা ও ভাইদের প্ররোচনায় পরিবারের এই প্রবীণ ও অসুস্থ সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, তাদের বাড়ির সীমানার সাথে পুত্রবধূর বাবা ছত্তার মল্লিকের বাড়ির সীমানা লাগানো। এই সুযোগে তারা তাদের বসতভিটা ও জমি জবরদখল করার অপচেষ্টা চালাচ্ছে। এমনকি পুত্রবধূ ও তার পরিবারের পক্ষ থেকে তাদের প্রাণনাশের এবং জমি দখলের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। এর ফলে বর্তমানে তিনি ও তার পঙ্গু স্বামী চরম নিরাপত্তাহীনতা ও জীবন সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।
জাহেদা বেগমের দাবি, অভিযুক্তরা তার ছেলেকে জিম্মি করে তাদের জমি ও বসতবাড়ি আত্মসাৎ করার একটি নীল নকশা তৈরি করেছে। এলাকার বাসিন্দারাও এই অন্যায়-অত্যাচারের বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত আছেন। সংবাদ সম্মেলন থেকে অসহায় এই নারী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার ন্যায়বিচারের দাবি জানান।
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১২: ০৫আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২: ০৬
বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওপর হস্তক্ষেপ করে বিরোধী দলের সমর্থকদের গণগ্রেপ্তার করা হচ্ছে বলে…
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু…
গাজীপুরের দুর্গম এলাকায় ‘যাযাবর’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা ওমর মালিক। বর্তমানে তিনি…
ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদীর জনপ্রিয় নাটক ‘তেরে বিন ২’ নিয়ে নতুন খবর। চলতি বছরের…
রংপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসকের…
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে মামলাটির শুনানি সম্পন্ন হয়নি।…
This website uses cookies.