ইরানের হামলার পরিপ্রেক্ষিতে সংহতি প্রকাশের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ঢাকাস্থ ইউএই দূতাবাসের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে আমিরাতের প্রেসিডেন্ট এই কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
চিঠিতে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়া, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অর্থনৈতিক, উন্নয়নমূলক ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সফরের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট। তিনি সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। এই সফর দুই দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে…
বাংলাদেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে ভারত।…
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে…
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, হারানো কার্ড উত্তোলনসহ বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার…
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী আলিফ চৌধুরীর বাঁ চোখে…
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২…
This website uses cookies.