সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটার অনুবিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পূর্ববর্তী সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এরপর 'বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি. ও. নং ৬ অব ১৯৭২)'-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নতুন এই নিয়োগ প্রদান করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তাদের কার্যকাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
অ্যাটর্নি জেনারেল দপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই নিয়োগের আগে সেখানে মোট ৯৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ২১৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্বরত ছিলেন। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের তালিকা যথাক্রমে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু…
মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের…
কুমিল্লার ১৮টি থানায় একযোগে রাতভর কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে জেলা…
উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত…
বেলজিয়ামের কাছে হারের ধাক্কা সামলে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরেছে ইতালি। গ্রুপ ‘এ’-এর ম্যাচে তুরস্ককে…
গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে…
This website uses cookies.