মালদ্বীপের 'ফাইভ মিলিয়ন ট্রি' কর্মসূচির অংশ হিসেবে দেশটিকে ২০ হাজার গাছের চারা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। রোববার (২৬ জুলাই) মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে রাজধানী মালের লোনুজিয়ারা পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই ঘোষণা দেন।
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতীক হিসেবে মালদ্বীপ সরকারকে ১০টি গাছের চারা উপহার দেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে ড. খলিলুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ সরকার মালদ্বীপের এই কর্মসূচির জন্য ২০ হাজার চারা গাছ প্রদান করবে।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা 'ফাইভ মিলিয়ন ট্রি' কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, এটি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং জলবায়ু কার্যক্রমে যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এ সময় পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য যে, ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৮) মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দেশজুড়ে ৫০ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির আওতায় ইতোমধ্যে দেশটিতে ১০ লাখের বেশি গাছ রোপণ করা হয়েছে।
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…
দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনে ভুলবশত ট্রাম্পকে…
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রাপ্তি ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো পর্যালোচনার…
দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…
This website uses cookies.