চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এই চিড়িয়াখানাকে কেবল বিনোদনের স্থান হিসেবে নয়, বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা তৈরির একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
প্রতিমন্ত্রী জানান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে দেশের গুরুত্বপূর্ণ প্রাণী, তাদের জীবনযাপন এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে, সেই লক্ষ্যেই চিড়িয়াখানাটিকে নতুনভাবে সাজানো হচ্ছে। আধুনিক চিড়িয়াখানার উদ্দেশ্য কেবল প্রাণী প্রদর্শন নয়, বরং পরিবেশ সচেতনতা ও স্বাস্থ্যকর বিনোদনের সমন্বিত পরিবেশ নিশ্চিত করা। এই লক্ষ্যে আধুনিক অবকাঠামো, উন্নত ব্যবস্থাপনা এবং দর্শনার্থীবান্ধব পরিবেশসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম যুক্ত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকার বাংলাদেশের অন্যান্য চিড়িয়াখানাগুলোকেও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। দর্শনার্থীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সেগুলোকে আকর্ষণীয় করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এটি এমন একটি স্থানে পরিণত হবে যেখানে পরিবার নিয়ে মানুষ আনন্দঘন সময় কাটাতে পারবে।
পরিদর্শনকালে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.