মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান মাঝি (৫০) ও উজ্জ্বল মাঝি (৪৫) নামে দুজনকে আটক করেছে টংগিবাড়ী থানা পুলিশ।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত রোববার সকাল ৬টার দিকে ওই এলাকার একটি বসতঘর থেকে একটি রিয়েলমি মোবাইল চুরির অভিযোগ ওঠে। এই চুরির সন্দেহে ১৪ বছর বয়সী কিশোর মো. শাহিনকে ধরে নিয়ে গাছে বেঁধে রাখা হয় এবং তার ওপর নির্যাতন চালানো হয়। কিশোর শাহিন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে। সে বর্তমানে টংগিবাড়ীর নিতিরা গ্রামে গণি শেখের বাড়িতে ভাড়া থাকে।
রোববার বিকেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। এরপর টংগিবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। নিতিরা গ্রামে মতিউর রহমান মাঝির বাড়ির সামনে থেকে নির্যাতিত কিশোর শাহিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
টংগিবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
This website uses cookies.