রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই তাঁর পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি ইতিমধ্যে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন। এর মধ্যে দুটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি এই সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। অপর একটি সূত্র জানায়, গত মঙ্গলবারই বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে এবং শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সূত্রগুলোর কেউই নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার সময়সীমা ঘোষণার পর থেকেই দেশের সর্বোচ্চ দপ্তর থেকে তাঁর সর্বশেষ মিত্রকে সরানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের চাপ বৃদ্ধি পায়। এর আগে গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন যে তিনি দেশে ফিরবেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। ২০২৪ সালের অভ্যুত্থানে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছিল। ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন। নির্বাসনে থাকা শেখ হাসিনা অবশ্য তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনে পুলিশের ভ্যানের সামনে একাই দাঁড়িয়ে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান…
রাজধানীর মিরপুরে আয়োজিত জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও অফ-স্পিনার মেহেদী হাসানকে…
কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর…
শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী শনিবার বা রোববার পদত্যাগ করছেন বলে তার পরিবার…
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে এলএনজি আমদানির ওপর নির্ভরশীল বাংলাদেশসহ উদীয়মান অর্থনীতির দেশগুলো তীব্র জ্বালানি সংকটের…
This website uses cookies.