বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস এবং মেহেদী হাসান। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তাদের আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধে বোর্ডকে না জানিয়ে বিদেশে ভ্রমণের অভিযোগ রয়েছে। অন্যদিকে, অফ-স্পিনার মেহেদী হাসানের বিরুদ্ধে টিম ম্যানেজমেন্টের প্রতি সংবাদমাধ্যমে অসন্তোষ প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
লিটন দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়ার পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সেই সময়েই তিনি বিসিবিকে কোনো কিছু না জানিয়ে চীন সফর করেন। জাতীয় দলের অধিনায়ক হয়েও তথ্য গোপন করে বিদেশ গমনে শৃঙ্খলভঙ্গের অভিযোগ তুলেছে বোর্ড।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টি-টোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ না পাওয়ায় সংবাদমাধ্যমের কাছে প্রকাশ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন মেহেদী হাসান। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফেরার পর বুধবার সন্ধ্যায় তাকে ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হতে হয়।
কমিটির পরিচালক ও সদস্য সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, আলাদাভাবে দুই ক্রিকেটারের বক্তব্য শোনার পর কমিটি জরিমানার প্রস্তাব করেছে। তিনি বলেন, দুই ক্রিকেটারই তাদের ভুল স্বীকার করে নিয়েছেন। তবে কোড অব কন্ডাক্ট বা আচরণবিধি ভাঙার কারণে তাদের জরিমানা গুনতেই হবে। যদিও জরিমানার সুনির্দিষ্ট অংক প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে যে লিটনের চেয়ে মেহেদী হাসানকে অপেক্ষাকৃত বেশি জরিমানা করা হতে পারে। বিসিবি বোর্ড সভায় এই প্রস্তাব অনুমোদিত হলে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
বিসিবি কঠোর বার্তা দিয়ে জানিয়েছে, শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বোর্ড খেলোয়াড়, কোচ বা কর্মকর্তা কারো সাথেই কোনো আপস করবে না।
ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রেখে বিশ্রাম নেওয়ার দৃশ্যকে কেন্দ্র করে ফৌজদারি…
বিরাট কোহলির ক্যারিয়ারের স্মরণীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেল ভারত। ম্যাচে…
উয়েফা নেশনস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়ের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে…
দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের অধিকারের পক্ষে কথা বলায় হত্যার হুমকি পাচ্ছেন বিশপ রাফায়েল বাহেবওয়া। অভিবাসনবিরোধী আন্দোলনের…
ইসলামের অনুপম শিক্ষা ও সৌন্দর্য হলো সুন্দরভাবে কথা বলা। স্থান, কাল ও পাত্রভেদে কথা বলার…
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।…
This website uses cookies.