বিশ্বের অন্যান্য মেগাসিটির মতো ঢাকাও দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের কবলে থাকলেও সবশেষ বায়ুমান সূচকে শহরটির বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ঢাকার বর্তমান অবস্থান ৫৫। শহরটির বায়ুমান স্কোর ৫৮, যা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায় নির্দেশ করে।
একই সময়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান স্কোর ১৫৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তালিকায় ১৩৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং ১২৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। এছাড়া ১২৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ইসরায়েলের জেরুসালেম, ১১৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে সাউথ আফ্রিকার জোহানিসবাগ এবং ১১০ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে চীনের চেংদু শহর।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে গণ্য হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
This website uses cookies.