প্রখ্যাত অপরাধবিষয়ক প্রতিবেদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা আক্তার হোসেন রাসেল (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ক্র্যাব সূত্রে জানা যায়, আজ বুধবার মোহাম্মদপুরের বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে জ্বালানি নিতে থামেন তিনি। সেখানে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে পথচারীরা তাঁকে দ্রুত শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবু হেনা সপরিবার মোহাম্মদপুরের বছিলা ব্রিজ সংলগ্ন ওয়াস রোডে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীতে।
নিহতের ছেলে মিরাজ হোসেন জানান, গত রোববার কাকরাইল এলাকায় একটি প্রাইভেট কার পেছন থেকে তাঁর বাবার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি হাতে, পায়ে এবং মোটরসাইকেলের হ্যান্ডেলে বুকের বাঁ পাশে প্রচণ্ড আঘাত পান। দুর্ঘটনার পর তিনি চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন।
আবু হেনা রাসেল কর্মজীবনে দৈনিক ভোরের কাগজ, দৈনিক সমকাল ও কালের কণ্ঠে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি ‘খবর সংযোগ’ নামের একটি দৈনিকের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ২০০০ সালের দিকে সাংবাদিকতা শুরু করা আবু হেনা মাঝে কানাডায় প্রবাসী জীবন কাটিয়ে ২০১৬ সালে দেশে ফিরে পুনরায় সাংবাদিকতায় যুক্ত হন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নিজ বাসভবনের সামনে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। শোকের অংশ হিসেবে ক্র্যাব তাদের আগামীকাল বৃহস্পতিবারের নির্ধারিত ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
This website uses cookies.