Header Premium (728×90)

Categories: জাতীয়

আশুলিয়ায় চলন্ত বাস থেকে লাফ দিয়ে বাঁচলেন পোশাকশ্রমিক

আশুলিয়ায় চলন্ত লোকাল বাসে এক পোশাকশ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ইতিহাস পরিবহন নামের ওই বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনা হয়েছে। আত্মরক্ষার চেষ্টা হিসেবে ওই নারী চলন্ত বাস থেকে লাফ দিলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর শনিবার আশুলিয়া থানা পুলিশ বাসচালক আজিজুল শিকদার ওরফে রাজুকে (৩৭) গ্রেপ্তার করেছে। রাজু গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হরিণহাটি এলাকার বাসিন্দা। পুলিশ তাকে রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ইতিহাস পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫০৮) জব্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত হেলপার এখনও পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ওই নারী (২৭) আশুলিয়ার ইপিজেড-১ এলাকার একটি তৈরি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত। গত ১২ জুলাই দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে তিনি চন্দ্রা চৌরাস্তায় নেমে আশুলিয়াগামী ইতিহাস পরিবহনের ওই বাসে ওঠেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ড ও ইপিজেড এলাকার মধ্যবর্তী নির্জন স্থানে পৌঁছালে বাসের হেলপার তার পাশে এসে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাসচালকও তাকে সহযোগিতা করেন। নিজেকে রক্ষার আর কোনো উপায় না দেখে ওই নারী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে অন্য একটি বাসের সহায়তায় আশুলিয়া এলাকায় পৌঁছে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

33 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

50 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

57 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

1 hour ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

1 hour ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

1 hour ago

This website uses cookies.