Header Premium (728×90)

জাতীয়

সরকার এখন অর্থকষ্টে ভুগছে: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

সরকার এখন অর্থকষ্টে ভুগছে। তাই জনগণের কাছ থেকে টাকা তুলে নিতে বিদ্যুতের দাম বৃদ্ধিসহ সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, সরকার জনগণকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কখনো আইএমএফ ঋণের অজুহাত দিচ্ছে। প্রকৃত পক্ষে সরকারের কাছে টাকা নেই। সরকার অর্থকষ্টে ভুগছে। তাই জনগণের কাছ থেকে টাকা তুলে নিতে বিদ্যুতের দাম বৃদ্ধিসহ বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে।

(০১ মার্চ) বুধবার সন্ধ্যায় রংপুরে ৫ দিনের সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। নির্বাচনে দেশের ৮০ শতাংশ ভোটার প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আস্থা পাচ্ছেনা তাই বৃহৎ অংশের ভোটারদের আস্থা অর্জনে জাতীয় পার্টি কাজ করছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণযোগ্য নির্বাচন হবে না জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, ইভিএমে কারচুপির সুযোগ আছে। তাই ইভিএমে নির্বাচন হোক আমরা তা চাই না।

editor

Recent Posts

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত অন্তত ২০

নাটোরের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন এবং…

21 minutes ago

টাইগার শ্রফের ওপর হামলা: তারকাদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় তারকাদের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এসেছে। এর…

35 minutes ago

যশোরে পূজা দেখে ফেরার পথে নসিমন চাপায় দুই শিশুর মৃত্যু

যশোরের ঝিকরগাছায় দুর্গাপূজার মণ্ডপ দেখে ফেরার পথে গরুবোঝাই নসিমন উল্টে একই পরিবারের দুই ভাই-বোনের মৃত্যু…

54 minutes ago

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, টিভিতে দেখে জানল পরিবার

সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার পরিবার জেল বা মৃত্যুদণ্ডের…

58 minutes ago

ডিগ্রিহীন ডা. নুরুল হককে আইসিএমএইচের শিশু বিভাগের প্রধানের দায়িত্ব

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) শিশু বিভাগের বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. আ.ন.ম. নুরুল…

1 hour ago

শিক্ষার্থীদের বৃত্তির টাকা পাঠাতে মাউশির জরুরি নির্দেশনা

২০২৬-২৭ অর্থবছরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বৃত্তির অর্থ পাঠাতে তথ্য এন্ট্রি ও…

1 hour ago

This website uses cookies.