স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই এবং স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এলডিসি থেকে উত্তরণের জন্য নির্ধারিত প্রস্তুতি পর্বের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছেন। শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাণিজ্যমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এ সংক্রান্ত সরকারের যৌক্তিকতা তুলে ধরেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বাহ্যিক প্রতিকূলতার কারণে বাংলাদেশ নির্ধারিত প্রস্তুতি পর্বের পূর্ণ সুবিধা কাজে লাগাতে পারেনি।
তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। প্রস্তুতিকাল বাড়ানোর এই অনুরোধ উত্তরণ বিলম্বিত করার জন্য নয়, বরং উত্তরণকে আরও মসৃণ ও টেকসই করার লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, এই অতিরিক্ত সময় দেশের কাঠামোগত সংস্কার সুসংহত করা, সুশাসন জোরদার করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, আর্থিক খাত শক্তিশালী করা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উত্তরণ কৌশল কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তা করবে।
বৈঠকে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি এলডিসি থেকে উত্তরণে উন্নয়নশীল দেশগুলোর সামনে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোকপাত করেন এবং বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়াকে মসৃণ ও টেকসই করতে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে…
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স ৮৯ বছর…
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের পরাজয় এবং কোচ থমাস টুখেলের রক্ষণাত্মক কৌশল নিয়ে সরব হয়েছেন…
প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে রোমান্টিক নায়িকা হিসেবে পরিচিত পূর্ণিমা এবার ভিলেন বা নেগেটিভ চরিত্রে নিজেকে…
কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দুর্যোগ মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ…
বিশ্বকাপ ফাইনালের আগে ফিফার কঠোর সূচি ও বাধ্যতামূলক মিডিয়া কার্যক্রমের সমালোচনা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল…
This website uses cookies.