Header Premium (728×90)

Categories: জাতীয়

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম। বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে আগামী তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। আগামী ২৩ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেবেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

মিজবাহ উল আজীম বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। এর আগে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তাকে নৌবাহিনী থেকে সরিয়ে কূটনৈতিক দায়িত্ব দিয়ে মাস্কাটে পাঠানো হয়েছিল। বর্তমান বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় নৌবাহিনীর নেতৃত্বের ভার অর্পণ করল।

ব্যক্তিগত জীবনে মিজবাহ উল আজীম রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের ছাত্র ছিলেন। ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টের দায়িত্বও পালন করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর পাবনার নাজিরগঞ্জ থেকে রাজবাড়ীর…

6 minutes ago

কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট ‘পার্টনারস ফর মাল্টিলেটারেলিজম’ (পিফোরএম) সামিটে অংশ…

9 minutes ago

মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি

মঙ্গলে অবতরণের ১৪ বছর পূর্তি ও ৫০০০ সল অতিক্রমের পর কিউরিওসিটি রোভার এখন ভালে গ্রান্দে…

18 minutes ago

লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি

লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…

27 minutes ago

ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…

29 minutes ago

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…

31 minutes ago

This website uses cookies.