বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ১২ জন জেলেসহ মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপকূল থেকে দূরে গভীর সাগরে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এফবি ফকিরা মসজিদ’, যার মালিক কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছার।
ঘটনার পর থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাত ৯টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। পরে ট্রলারের ভেতর তল্লাশি চালিয়ে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়। কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শক ফারুক হোসেন জানান, ট্রলারে মোট ১২ জন জেলে ছিলেন। তাদের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা নাছির উদ্দীন নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া চারজনের মরদেহ ট্রলারের ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে খুজদারের…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জনের মৃত্যু…
সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুজব ও সাম্প্রদায়িক উসকানি…
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকত এলাকার একটি কাঠের রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ পর্যটকের মৃত্যু হয়েছে,…
বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের ২০ হাজার টাকা জামানত দেওয়ার…
This website uses cookies.