সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (১৩ জুলাই) তিনি সড়কপথে বরিশাল পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরসূচি অনুযায়ী সোমবার সকালে সড়কপথে বরিশাল রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বেশ কয়েকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বরিশালে নির্ধারিত সকল কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসবেন।
ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১…
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,…
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে শুধু রাজনৈতিক…
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের প্রাণ গেছে। এ নিয়ে…
বগুড়ায় স্কুলে শাসনের জের ধরে শরীরচর্চা শিক্ষককে রাস্তায় গাছের ডাল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে সপ্তম…
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে জেলা…
This website uses cookies.