Header Premium (728×90)

Categories: জাতীয়

মির্জাগঞ্জে ভূমি অফিসের দালালকে এক মাসের কারাদণ্ড

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় এক দালালকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. বাবলু হাসান (২৮), যিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বাবলু হাসান দীর্ঘদিন ধরে অনলাইনে আবেদন ও নামজারির নাম করে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি করে আসছিলেন। এসব কাজের বিপরীতে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিতেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী জানান, ভূমি অফিস থেকে বাবলু হাসান নামের এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভূমি অফিসের দালালদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৭: ২৬আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৭: ২৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ ও পবিত্রতা লঙ্ঘনের দায়ে নজরুল ইসলাম আবদুল বশীর…

15 minutes ago

উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ

বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।…

18 minutes ago

ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের বিষয়ে বার কাউন্সিলের পরবর্তী…

57 minutes ago

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে এই সুবিধা পাবেন, তা নিয়ে…

1 hour ago

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ১৬ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের…

1 hour ago

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। এই ঊর্ধ্বগতি ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর…

2 hours ago

This website uses cookies.