Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রশাসনে বড় রদবদল, ১৭২ উপসচিবের যুগ্মসচিব পদে পদোন্নতি

প্রশাসনে বড় ধরনের পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যার মাধ্যমে একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর প্রশাসনে এটিই সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে এখনো কোনো আদেশ জারি করা হয়নি। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্দিষ্ট ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে তা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করবে সরকার। বর্তমানে প্রশাসনে যুগ্মসচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জনে।

এবারের এই পদোন্নতিতে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি বিভিন্ন ব্যাচের যেসব কর্মকর্তা আগে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন, তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যমান পদোন্নতি বিধিমালা অনুযায়ী, যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের উপসচিবদের ৩০ শতাংশ বিবেচনায় নেওয়ার নিয়ম রয়েছে। নির্ধারিত চাকরির অভিজ্ঞতা পূরণ সাপেক্ষেই কর্মকর্তারা এই পদোন্নতির জন্য বিবেচিত হয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

32 seconds ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

5 minutes ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

20 minutes ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

21 minutes ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

33 minutes ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

46 minutes ago

This website uses cookies.