মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা জেল কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের সুযোগ-সুবিধা ও কল্যাণ মূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার মান্যবর কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাবা সোহানা নাসরিন।
২২জুন সোমবার কিশোরগঞ্জ জেলা জেল কারাগার প্রাঙ্গণে পৌঁছালে জেলা প্রশাসককে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক “গার্ড অব অনার” প্রদান করা হয়।
গার্ড অব অনার গ্রহণ শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, চিকিৎসা সেবা এবং অন্যান্য কল্যাণ মূলক কার্যক্রম ঘুরে দেখেন, এ সময় তিনি বন্দিদের জন্য প্রস্তুতকৃত খাদ্যের মান ও রান্না ঘরের পরিচ্ছন্নতা যাচাই করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দিদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন, বন্দিদের উত্থাপিত বিভিন্ন প্রতিকার যোগ্য বিষয় সমূহ দ্রুত নিষ্পত্তির জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনা সমূহ:
*খাদ্যের মান নিয়ন্ত্রণ বন্দিদের জন্য সরবরাহকৃত খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং কারা ক্যান্টিনে বিক্রিত পণ্যের মূল্য ও মান নিয়মিত তদারকি করা।
*চিকিৎসা নিশ্চিত করণ অসুস্থ বন্দিদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় ঔষুধের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং নিয়ম অনুযায়ী পুষ্টিকর খাদ্য সরবরাহ করা।
*মানবিক পরিবেশ বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা এবং সংশোধন মুখী পরিবেশ বজায় রাখা।
কারাগার হোক কার্যকর শোধনাগার
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারা কর্তৃপক্ষকে বন্দিদের পুনর্বাসন মূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন,
কারাগার কেবল শাস্তি কার্যকরের স্থান নয়, বরং ১ জন মানুষকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়ার ১টি কার্যকর শোধনাগার।
এই লক্ষ্য অর্জনে কারা কর্তৃপক্ষের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখতে হবে, কারাগার পরিদর্শনের সময় জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.