মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলা ভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে জোর করে পাঠানোর চেষ্টা করছে। প্রতিহতের জন্য ফুলবাড়ী সীমান্ত এলাকায় রাতদিন ফুলবাড়ী ২৯ বিজিবি কড়া নজরদারী করছে।
বাংলাদেশ সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে ভারতীয় বিএসএফ বেশ কিছুদিন থেকে পুশইন কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে তারা গত কয়েকদিনে দিনাজপুরের ফুলবাড়ী, হিলি, বিরামপুর, সীমান্ত দিয়ে নারী, পুুরুষ ও শিশুদেরকে জোর করে পুশইনের চেষ্টা করছে, তবে বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ২৯ বিজিবি কঠোর অবস্থান গ্রহন করায় ও তাদের বাঁধার মুখে এই সকল উপজেলার সীমান্ত দিয়ে পুশইন করতে পারেনি বিএসএফ।
১ম থেকেই ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় কড়া নজরদারী করায় ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ কোনোভাবে অবৈধ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠাতে পারেনি।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) সাথে ৮জুন, সোমবার যোগাযোগ করা হলে তিনি জানান সীমান্তে ২৯ বিজিবি কড়া নজর রাখছে, যাতে ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
সেই সাথে চোরাচালান দমনে কঠোর অভিযান চালানো হচ্ছে। সীমান্ত রক্ষায় ফুলবাড়ী ব্যাটিলিয়ান সদস্যগণ সর্তক রয়েছে। তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষায় এক ইঞ্চি জায়গা কোনোভাবেই ভারতকে ছেড়ে দেওয়া হবে না।
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…
This website uses cookies.