Header Premium (728×90)

জাতীয়

মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ীর সকল স্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৩০ মে সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত বাজিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধে নিহত ও আহত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠ শেষে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ডিপুটি কমান্ডার এছার উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাই, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রহিম, ফুলবাড়ী স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি সাহাজুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। জিয়াউর রহমানের মর্মান্তিক ওই মৃত্যুর আকস্মিকতায় শোকে স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ।

শহীদ জিয়াউর রহমানের ঢাকায় নামাজে জানাজা ছিলো বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা।

অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী, বিএনপির বর্ণাঢ্য ইতিহাস, রাষ্ট্রপতি হিসাবে জিয়াউর রহমানের কর্মকান্ড তুলে ধরেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধে নিহতদের সকল শহিদদের আত্নার মাগফিরাত কামনা ও আহত সকল মুক্তিযোদ্ধা, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশের মানুষের শান্তি, সুস্থতা কামনা করে দোয়া করেন মওলানা শাহিনুর রহমান। দোয়া শেষে সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

saju

Recent Posts

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

2 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

2 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

3 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

3 hours ago

নিখোঁজের ১দিন পর ধান ক্ষেত থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর পিয়ারা বেগম…

3 hours ago

ভোলায় বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শহরের প্রান কেন্দ্র উকিল পাড়া গোরস্থান এলাকার সামনের ১টি…

3 hours ago

This website uses cookies.