Header Premium (728×90)

জাতীয়

দিনাজপুরে নারী ও শিশু কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

নারী ও শিশু কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রত্না মিত্র এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক রুবিনা আকতার।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন প্রতি মুহুর্তে নারী ও কন্যা শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে নারীর অগ্রতরি পাশাপাশি দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে, হচ্ছে এতে কোন সন্দেহ নেই। অব্যাহত এই ধর্ষণ ও হত্যার অন্যতম প্রধান কারণ বিচারহীনতা সংস্কৃতি। ধর্ষক ও হত্যাকারীরা রাজনৈতিকভাবে আশ্রয় ও প্রশ্রয় পাচ্ছে এবং তাদের আইনের ফাঁকে জামিনও হচ্ছে। এছাড়াও আমরা লক্ষ করছি যে, কিশোর গ্যাং এর দৌরাত্ম সমাজে সহিংসতা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। সেই সাথে মাদ্রাসার শিশু নির্যাতনও বেড়ে চলেছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা পিতৃতান্ত্রিক, সামজিক দৃষ্টিভঙ্গী, লিঙ্গবৈষম্য, অর্থনৈতিক নির্ভরশীলতা এবং আইনের প্রয়োগের অভাবের প্রতিফলন। আমরা এর অবসান চাই।

আন্দোলনমুখী সংগঠন মহিলা পরিষদের দাবী সরকারের পক্ষ থেকে জঙ্গী ও মাদকের মত ধর্ষণকারী এবং নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হোক এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানীত সদস্য কানিজ রহমান, প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, সিপিবি জেলা কমিটির সদস্য অমৃত রায়, সমাজকর্মী মুকিদ হায়দার, মহিলা পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অর্চনা অধিকারী, সহ-সাধারন সম্পাদক রুবি আফরোজ, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, সদস্য শিবানী উড়াও, রেহেনা বেগম, মিতালী রায়, তরুনী সদস্য আনিকা, বর্ষা, তিথি, শান্তনা মুর্মুসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

18 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

18 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

19 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

19 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

19 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

19 hours ago

This website uses cookies.