মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপরের ফুলবাড়ীতে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটনার মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। এছাড়া স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ মোস্তাফিজ এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।
বক্তারা বলেন, পাটসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…
সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…
সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।…
ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের…
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে বিমান…
This website uses cookies.