ফখরুল আলম সাজু
ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) সাধারণ দোকান মালিকদের বাধার মুখে স্থগিত করা হয়েছে। ০২ মে, শনিবার সকাল ১১টায় সমিতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা গেছে, বর্তমান সাধারণ সম্পাদক দাবিদার জসিম সমিতির বিদ্যমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উত্থাপন করেন, এসব অভিযোগকে কেন্দ্র করে সাধারণ দোকান মালিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও মীমাংসা না হওয়া পর্যন্ত সভা পরিচালনার বিরোধিতা করেন মালিকদের একটি কিছু অংশ। ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ দোকান মালিকরা ঐক্যবদ্ধভাবে সভা স্থগিত করার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ০২ মে তারিখে এজিএম আহ্বান করা হয়েছিল। সভার আলোচ্যসূচিতে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট অনুমোদন, নতুন বাজেট পেশসহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.