Header Premium (728×90)

জাতীয়

ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ

আতাউর রহমান,

নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জন্য সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র ইউনিয়ন পরিষদ। সরকারি নীতিমালা অনুযায়ী এখান থেকে সামাজিক নিরাপত্তা, খাদ্য সহায়তা, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ ৮০টিরও বেশি সেবা পাওয়ার কথা। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, এই বিশাল তালিকার অধিকাংশ সেবাই কাগজে সীমাবদ্ধ, সাধারণ মানুষ পাচ্ছেন মাত্র হাতেগোনা কিছু সুবিধা।

🔹 সামাজিক নিরাপত্তা খাতে বৈষম্যের অভিযোগ- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ও দুস্থ ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকলেও প্রকৃত দরিদ্রদের অনেকেই এসব সুবিধা থেকে বঞ্চিত।
স্থানীয়দের অভিযোগ, তালিকা তৈরিতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং প্রকৃত উপকারভোগীদের পরিবর্তে প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
এক ভুক্তভোগী বলেন, আমরা গরিব হয়েও ভাতা পাই না, কিন্তু অনেক স্বচ্ছল মানুষ নিয়মিত সুবিধা নিচ্ছে।

🔹 খাদ্য ও কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়ম- ভিজিডি (VGD), ভিজিএফ (VGF), খাদ্যবান্ধব কর্মসূচি, কাবিখা, কাবিটা, ১০০ দিনের কর্মসূচি ও টিআর প্রকল্পের মতো উদ্যোগ গুলো দরিদ্র মানুষের জন্য গুরুত্বপূর্ণ হলেও অভিযোগ রয়েছে, এসব প্রকল্পের সুবিধা সবার কাছে পৌঁছায় না।
অনেকেই জানান, প্রকল্পের তালিকা প্রণয়ন ও বণ্টনে স্বচ্ছতা নেই, ফলে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হন।

🔹 অবকাঠামো উন্নয়ন কাগজেই সীমাবদ্ধ- গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের কথা থাকলেও বাস্তবে অনেক এলাকায় ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতা নিত্যদিনের চিত্র।
বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়, অথচ উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি খুব কম।

🔹 পানি, স্যানিটেশন ও পরিবেশে ঘাটতি নিরাপদ- পানি সরবরাহ, টিউবওয়েল স্থাপন, স্যানিটারি ল্যাট্রিন বিতরণ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম থাকা সত্ত্বেও সব পরিবার এসব সুবিধা পাচ্ছে না।
ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং পরিবেশ দূষণও বৃদ্ধি পাচ্ছে।

🔹 স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমে সীমিত বাস্তবায়ন- টিকাদান কর্মসূচি, মা ও শিশু স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ক্যাম্প, পুষ্টি কর্মসূচি, শিক্ষা সহায়তা ও বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের কথা থাকলেও সেগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।
স্থানীয়দের মতে, এসব কার্যক্রম খুবই সীমিত পরিসরে পরিচালিত হয়।

🔹 কৃষি ও অর্থনৈতিক সহায়তায় বঞ্চনা- কৃষকদের জন্য বীজ, সার, সেচ সুবিধা, কৃষি প্রশিক্ষণ, মৎস্য ও প্রাণিসম্পদ সহায়তা দেওয়ার কথা থাকলেও অধিকাংশ কৃষক এসব সুবিধা পান না বলে অভিযোগ রয়েছে।
ফলে কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে।

🔹 দুর্যোগ ব্যবস্থাপনায় অসন্তোষ- ত্রাণ বিতরণ, বন্যা ও ঘূর্ণিঝড় সহায়তা এবং পুনর্বাসন প্রকল্প থাকলেও অভিযোগ রয়েছে, সব ক্ষতিগ্রস্ত মানুষ এসব সহায়তা পান না।
অনেকে বলেন, তালিকায় নাম না থাকায় তারা সহায়তা থেকে বঞ্চিত হন।

🔹 প্রশাসনিক সেবায় সীমাবদ্ধতা- জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন ও নাগরিক সনদের মতো কিছু সেবা ছাড়া অন্যান্য অধিকাংশ সেবা নিয়মিতভাবে পাওয়া যায় না।
অনলাইন সেবার সুবিধাও অনেক ক্ষেত্রে কার্যকর ভাবে ব্যবহার করা হচ্ছে না।
ক্ষোভ ও হতাশা এলাকাবাসীর মধ্যে এ নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে।
তাদের ভাষ্য, কাগজে ৮০টার বেশি সেবা, কিন্তু আমরা পাই ২-৪টা। বাকি গুলো কোথায় যাচ্ছে, সেটা কেউ জানে না।

ইউনিয়ন পরিষদ এ একজন চেয়ারম্যানের আওতাধীন যে সমস্ত সেবা থাকে :-
১. বয়স্ক ভাতা
২. বিধবা ভাতা
৩. প্রতিবন্ধী ভাতা
৪. মাতৃত্বকালীন ভাতা
৫. দুস্থ মহিলা ভাতা
৬. ভিজিডি (VGD)
৭. ভিজিএফ (VGF)
৮. কর্মক্ষম দরিদ্র সহায়তা
৯. হতদরিদ্র ভাতা
১০. মুক্তিযোদ্ধা ভাতা
১১. অনগ্রসর জনগোষ্ঠী সহায়তা
১২. শিশু সহায়তা কর্মসূচি
১৩. কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য)
১৪. কাবিটা (কাজের বিনিময়ে টাকা)
১৫. ১০০ দিনের কর্মসূচি
১৬. টিআর (TR) কর্মসূচি
১৭. খাদ্যবান্ধব কর্মসূচি
১৮. দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প
১৯. মৌসুমি কর্মসংস্থান
২০. গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ
২১. শ্রমিক নিয়োগ প্রকল্প
২২. যুব কর্মসংস্থান সহায়তা
২৩. গ্রামীণ রাস্তা নির্মাণ
২৪. রাস্তা সংস্কার
২৫. ব্রিজ নির্মাণ
২৬. কালভার্ট নির্মাণ
২৭. ড্রেন নির্মাণ
২৮. বাজার উন্নয়ন
২৯. হাট উন্নয়ন
৩০. ঘাট নির্মাণ
৩১. খাল খনন
৩২. পুকুর খনন
৩৩. বাঁধ নির্মাণ
৩৪. পানি নিষ্কাশন ব্যবস্থা
৩৫. গ্রামীণ বিদ্যুৎ সহায়তা
৩৬. টিউবওয়েল স্থাপন
৩৭. গভীর নলকূপ
৩৮. স্যানিটারি ল্যাট্রিন বিতরণ
৩৯. পাবলিক টয়লেট
৪০. নিরাপদ পানি প্রকল্প
৪১. পানি সংরক্ষণ
৪২. ড্রেনেজ উন্নয়ন
৪৩. স্বাস্থ্য সচেতনতা
৪৪. বর্জ্য ব্যবস্থাপনা
৪৫. পরিচ্ছন্নতা অভিযান
৪৬. স্কুল মেরামত
৪৭. শিক্ষা সহায়তা
৪৮. উপবৃত্তি সহযোগিতা
৪৯. বাল্যবিবাহ প্রতিরোধ
৫০. নারী ক্ষমতায়ন
৫১. মাদকবিরোধী কার্যক্রম
৫২. সচেতনতা সভা
৫৩. যুব উন্নয়ন
৫৪. সাংস্কৃতিক কার্যক্রম
৫৫. ক্রীড়া উন্নয়ন
৫৬. টিকাদান কর্মসূচি
৫৭. মা ও শিশু স্বাস্থ্য
৫৮. পরিবার পরিকল্পনা
৫৯. স্বাস্থ্য ক্যাম্প
৬০. পুষ্টি কর্মসূচি
৬১. কমিউনিটি ক্লিনিক সহায়তা
৬২. স্যানিটেশন সচেতনতা
৬৩. রোগ প্রতিরোধ কার্যক্রম
৬৪. কৃষি প্রশিক্ষণ
৬৫. বীজ বিতরণ
৬৬. সার সহায়তা
৬৭. সেচ সুবিধা
৬৮. গাছ লাগানো
৬৯. বনায়ন
৭০. মৎস্য চাষ সহায়তা
৭১. প্রাণিসম্পদ সহায়তা
৭২. পরিবেশ সংরক্ষণ
৭৩. ত্রাণ বিতরণ
৭৪. বন্যা সহায়তা
৭৫. ঘূর্ণিঝড় সহায়তা
৭৬. আশ্রয়কেন্দ্র পরিচালনা
৭৭. পুনর্বাসন প্রকল্প
৭৮. দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ
৭৯. ইউনিয়ন ডিজিটাল সেন্টার
৮০. জন্ম নিবন্ধন
৮১. মৃত্যু নিবন্ধন
৮২. নাগরিক সনদ প্রদান
৮৩. অনলাইন সেবা

জনমনে প্রশ্ন এই সেবা নেতার নামে নয় সরাসরি সরকারি সেবা হিসেবে কবে জনগণ পাবে।

editor

Recent Posts

ছাড়া পেয়েই মোদিকে হিটলারের পরিণতি স্মরণ করালেন ধ্রুব রাঠি

গুরুগ্রামের বাড়ি থেকে অপহৃত হওয়ার অভিযোগ তোলার পাশাপাশি ছেড়ে দেওয়ার পর তাকে অঘোষিত গৃহবন্দি করে…

2 minutes ago

মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পলাতক ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শুভ সাচকী নামে এক যুবককে…

3 minutes ago

চেনা সম্পর্কের আড়ালে কন্যাশিশুর নিরাপত্তা ঝুঁকি ও বাল্যবিয়ের সংকট

বিশ্বজুড়ে প্রতি তিন সেকেন্ডে একজন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হচ্ছে। চেনা মানুষ ও সম্পর্কের আড়ালে থাকা…

7 minutes ago

দুর্গাপূজায় তিন স্তরের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশ তিন স্তরের…

10 minutes ago

গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় বদরুল আলম নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত…

18 minutes ago

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১…

36 minutes ago

This website uses cookies.