Header Premium (728×90)

জাতীয়

প্রধানমন্ত্রীর তারেক রহমান উপ-প্রেসসচিব হলেন হাসান শিপলু

ফখরুল আলম সাজু

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেসসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফেনীর সন্তান সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান শিপলু।

তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে ২ মার্চ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হলো, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে কর্মরত আছেন, হাসান শিপলুর গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পান জ্যেষ্ঠ সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ।

editor

Recent Posts

জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…

7 minutes ago

আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক

সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…

10 minutes ago

ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক

ইরানের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নিজেদের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ফেলার সামরিক পরিকল্পনা…

15 minutes ago

মানুষের প্রকৃত পরিচয়: লালন সাঁইয়ের দর্শনে এক গভীর অনুসন্ধান

লালন সাঁইয়ের দর্শনে মানুষের পরিচয় কোনো জাত, ধর্ম বা বংশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। মানুষের প্রকৃত…

29 minutes ago

মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা

মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে সমর্থকদের বৈষম্যমূলক ও মুসলিমবিরোধী স্লোগানের দায়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ২০ হাজার…

36 minutes ago

সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক…

49 minutes ago

This website uses cookies.