Header Premium (728×90)

জাতীয়

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষণা

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২২ ডিসেম্বর সোমবার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এর নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

এবারের নির্বাচনে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট প্রার্থী ৪১ জন, তবে ৪ জন প্রার্থী নির্ধারিত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) নব-নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায় দিনের শাহরিয়ার নাঈম, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বাধীন সংবাদের ইসলাম উদ্দিন তালুকদার এবং মাই টিভির জাকির ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন দৈনিক নিরপেক্ষের মিজবাহ উদ্দীন।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাতুল (বাংলা নিউজ টোয়েন্টি ফোর.কম), সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন (দৈনিক কালের কণ্ঠ), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক জান্নাতুর রহমান (দৈনিক জনবানী), দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত (এশিয়া বানী), প্রচার সম্পাদক ইসমাইল হোসেন (সময়ের চিত্র), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন আরাফাত (গ্রিন টিভি), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব (নাগরিক টিভি), ক্রীড়া সম্পাদক সাইনুল নুর (প্রতিদিনের বাংলাদেশ), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল (এশিয়া বাণী), সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ (মাতৃভূমির খবর), এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক সোলায়মান সুমন (দৈনিক ডেসটিনি)।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাধীন রানা (প্রতিদিনের বাংলাদেশ), শাহিন আলম জয় (দৈনিক নিরপেক্ষ), আল আমিন খান (সংবাদ প্রবাহ), আবুল খায়ের (এশিয়ান টিভি) এবং ইসমাইল সরকার (মাই টিভি)।

ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে, নির্বাচনের ফলাফল রাত ৮টায় ঘোষণা করে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আগামীতে সুন্দর বাংলাদেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) নব-নির্বাচিত নেতারা তাদের দায়িত্বভার গ্রহণের সময় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মূল পদগুলোতে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা হলেও যুগ্ম সাধারণ সম্পাদক সহ চারটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনের প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।

editor

Recent Posts

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…

56 minutes ago

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

2 hours ago

ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…

2 hours ago

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…

2 hours ago

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…

2 hours ago

সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…

3 hours ago

This website uses cookies.