Header Premium (728×90)

জেলা/স্থানীয়

শিক্ষক ফেডারেশন  শিক্ষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ০৪‌ ঘটিকায় উলিপুর আলিয়া মাদ্রাসা (হলরুম) সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া, বিভাগীয় সেক্রেটারি শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগ কুড়িগ্রাম জেলা শাখা, বিশেষ অতিথি, আব্দুল জলিল সরকার সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত, সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা ।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়,
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশপ্রেমিক শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। জাতি তাদেরকে আজীবন স্মরণ রাখবে। শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। তাই তাদেরকে নৈতিকতার সর্বোচ্চ শিখরে অবস্থান করতে হবে। শিক্ষার্থীদের মাঝে সততা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। শুধু ভালো ফলাফলের দিকে দৃষ্টি সীমাবদ্ধ না রেখে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার উপর জোর দিতে হবে। তাহলে আমরা একটি সৎ, দক্ষ, আদর্শবান তরুণ প্রজন্ম উপহার দিতে পারব ।

প্রধান অতিথি বলেন, আমরা শান্তি চাই, আর এই শান্তি খুজঁতে গিয়ে নিজেরা নিজেদের মতো শিক্ষা ব্যবস্থা তৈরী করেছি। কিন্ত সে শিক্ষা ব্যবস্থা আমাদের শান্তি দিতে পারেনি। নৈতিকতা ধর্মীয় শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় ঘটিয়ে মানবিক মানুষ তৈরী করতে হবে। এ জন্য শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে। আপনারা আপনাদের সন্তানকে ছাত্রকে নৈতিকতার শিক্ষা দিবেন। সকলে মিলে একসাথে এগিয়ে গেলে নৈতিক সমাজ তৈরী হবে।

প্রধান অতিথি আরো বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, বেতন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, এসবের জোর দাবি জানিয়ে, তিনি বলেন বিগত সরকারের সময়ে আমরা কোন দাবি তুলে ধরতে পারি নাই, এখন মুক্ত সময় এ সময় আমাদের দাবিগুলোকে তুলে ধরতে হবে । ১ হাজার টাকায় আমাদের বাড়িভাড়া কোথাও নাই, সরকার কিভাবে আমাদের ১০০০ টাকা বাড়ি ভাড়া দেয়, এখানেও বৈষম্য হয়েছে, এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে ।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া, বিভাগীয় সেক্রেটারি শিক্ষা ও সংস্কৃতিক বিভাগ কুড়িগ্রাম জেলা শাখা, আব্দুল জলিল সরকার, সহ অধ্যাপক অবসরপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা মোঃ মশিউর রহমান উপদেষ্টা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখা, মাস্টার রুহুল আমিন সেক্রেটারি বাংলাদেশের মাধ্যমিক শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা, ড. মুহাম্মদ মিনহাজুল ইসলাম সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা, মাহফুজুর রহমান সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখা ও প্রমুখ।

editor

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

16 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

16 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

16 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

16 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

17 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

17 hours ago

This website uses cookies.