সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) নারায়ণগঞ্জ ডিএনডি খালের রক্ষণাবেক্ষণ নিয়ে একটি গণশুনানির আয়োজন করেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় বাপাউবো কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণ ডিএনডির শিমরাইল পাম্প হাউসের প্রধান নিষ্কাশন খালের পাশে অবৈধ কাঁচাবাজার ও দোকানপাট, রেন্টকার স্ট্যান্ড, জালকুড়ি ও আদমজী এলাকায় বাপাউবোর জমি অবৈধ দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
গণশুনানিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুল মামুর রাফিদ, সহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শারমিন আফরোজ ও শ্রী শুভ দত্ত, সহকারী সেচ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কার্য সহকারী মোঃ মশিউর রহমান সহ স্থানীয় লোকজন
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২