Header Premium (728×90)

জেলা/স্থানীয়

নরসিংদী আদালত প্রাঙ্গনে ম্যুরাল ভাংচুর,গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাদের ওপর হামলা

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদী আদালত প্রাঙ্গনে শেখ মুজিবের ম্যুরাল ভাংচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় আদালতে আনা আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের উপর হামলা ও বিক্ষোভ মিছিল করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এসব ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে দেখা যায়, গত ৩ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া জেলার বিভিন্ন উপজেলার ১০ ছাত্রলীগ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সকাল হতে আদালত প্রাঙ্গনে জড়ো হন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান এবং আদালতে প্রবেশ করানোর সময় আসামী কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের বাঁধা উপেক্ষা করে মারধর করা হয়। পরে আদালত প্রাঙ্গনে থাকা ৫ আগস্টের পর আংশিক ভাংচুর হওয়া শেখ মুজিবের ম্যুরালটি আবারও ভাংচুর করা হয়।

পরে আসামী ছাত্রলীগ নেতাদের দ্রুত আদালতের হাজতখানায় নেয়া হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা । পরে দুপুর দেড়টার দিকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া ১০ ছাত্রলীগ নেতাকে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজি এর আদালতে তোলা হয়। এসময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামীদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে ঢুকানোর সময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দেয় এবং আসামীদের ওপর হামলার চেষ্টা করলেও পুলিশী নিরাপত্তায় পারেনি। বিজ্ঞ আদালত আসামীদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

editor

Recent Posts

হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২০ পিস ইয়াবাসহ মো. রাজ্জাক খান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে…

25 minutes ago

গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজিচালকদের সড়ক অবরোধ

গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ সিএনজিচালিত অটোরিকশার চালকরা শুক্রবার ভোর থেকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ…

43 minutes ago

মক্কা চুক্তি: তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোট

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নেতারা মক্কায় একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন, যা…

56 minutes ago

সৌদি, পাকিস্তান ও তুরস্কের ‘মক্কা চুক্তি’ কি ইসরায়েলের জন্য নতুন হুমকি?

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন…

1 hour ago

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে ইরান, দাবি বিশেষজ্ঞের

হরমুজ প্রণালি বন্ধ রাখার ব্যাপারে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। দেশটির মতে, এটি কেবল সামরিক কৌশল নয়, বরং…

1 hour ago

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা…

1 hour ago

This website uses cookies.