Header Premium (728×90)

জেলা/স্থানীয়

নরসিংদীতে টেক্সটাইল মিলের গোডাউনে আগুন

মো.এমরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদী সদরের মরিয়ম টেক্সটাইল মিলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে হঠাৎ গোডাউনে ধোয়া এবং আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ফায়ার সার্ভিস আসার আগ মুহুর্তে স্থানীয়রা আগুন নিভাতে অনেক চেষ্টা করেন। তবে কিছুতেই আগুন নেভানো সম্ভব হয়নি। পরে একে একে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘসময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ৪ লাখ গজের অধিক গজকাপড় পুড়ে ছাই হয়েছে। পুড়ে ছাই হয়ে যাওয়া কাপড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ জানান, দুপুর ১টা ৪০ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আমাদের সহযোগিতা করে। এতে ২টা ৫০ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

editor

Recent Posts

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…

12 seconds ago

জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…

4 minutes ago

ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স

ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…

4 minutes ago

সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ…

7 minutes ago

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর…

13 minutes ago

অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো

আর্জেন্টিনার জাতীয় দলের দীর্ঘদিনের ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারের পড়ন্ত…

17 minutes ago

This website uses cookies.