Header Premium (728×90)

জেলা/স্থানীয়

আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই : বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার, রংপুর:
আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় দিনাজপুরের ঐতিহাসিক গোরে এ শহীদ ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টার মধ্যে হাজার হাজার জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দিনাজপুরের ঐতিহাসিক গোরে এ শহীদ ময়দান।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন
বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সহ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

জেলা জামায়াতের আমির আনিসুর রহমানের দাবি ২০ বছর পর দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকে জামায়াতের কর্মী সম্মেলনে নারী পুরুষসহ আড়াই লক্ষাধিক মানুষের সমাগম হয়।

বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বক্তব্যে বলেন, ৫৩ বছরের সব খুনের বিচার হতে হবে। বিচার না হলে হত্যার সংস্কৃতি বন্ধ হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছ, তোমাদের অবদানের কাছে আমরা কৃতজ্ঞ এবং শ্রদ্ধা করি তোমরা আমাদের গর্ব, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই।

জামায়াতের এ সমাবেশে কর্মীদের আনন্দে যেন নতুন মাত্রা এনে দিয়েছে পোস্টার ব্যানার ফেস্টুন দিয়ে সভাস্থল। সম্মেলনকে ঘিরে ছিল সাজ সাজ রব। নেতাকর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস উদ্দীপনা। সভাস্থলসহ শহরের রাস্তাকে সজ্জিত করা হয়েছিল। ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা মহিলা কর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়, ছিল চিকিৎসা ক্যাম্প। ২ হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন দায়িত্ব পালন করেন।

editor

Recent Posts

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুটি জাহাজে হামলা, একটি ডুবেছে

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী দুটি কন্টেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। হামলায়…

11 minutes ago

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ২৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ।…

11 minutes ago

সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন

সাজেক সড়কে প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।…

21 minutes ago

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…

33 minutes ago

বাজারে বিক্রি হওয়া সব সয়াবিন তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…

41 minutes ago

রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…

1 hour ago

This website uses cookies.