Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বগুড়ায় ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় বৃদ্ধা মাকে হুইল চেয়ার প্রদান

নিজস্ব প্রতিবেদক: ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পক্ষ থেকে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের এক বৃদ্ধ মা কে উপহার স্বরূপ হুইল চেয়ার প্রদান করা হয়।

জানা গেছে, বয়স বেশি হওয়ায় এবং অসুস্থতার কারণে চলাফেরা করতে পারতেন না। তাই তিনি উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে তার চলাফেরার সুবির্ধাতে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে আজ ১৯ই জানুয়ারী ২০২৫ইং রোজ: রবিবার, সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে বৃদ্ধ মাকে এই হুইল চেয়ার প্রদান করেন।

উক্ত ফাউন্ডেশনের সদস্যরা বলেন, আলহামদুলিল্লাহ একটি (হাসিমুখ কর্মসূচি) প্রোগ্রাম সম্পন্ন করলাম। উক্ত মহৎ কাজে যে সকল স্বেচ্ছাসেবী ভাই সহযোগিতা করেছেন মহান আল্লাহ তাদের কে এর প্রতিদান দিক আমিন।

সদস্যরা আরো বলেন, ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। উক্ত ফাউন্ডেশন সর্বদাই মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করে । আমরা বিনা মুল্যে রক্ত দান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে, এই দেশের মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মানবিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সবাইকে এগিয়ে আসা উচিৎ আর্তমানবতার সেবাই।

আপনারা এই সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরো ভালো ভালো উদ্যোগ নিতে পারি এবং অসহায় মানুষের পাশে দাড়াতে পারি।

আমরা এই দেশকে যেমন পেয়েছি,
তার চেয়েও সুন্দর রেখে যেতে চাই।
এই স্লোগানকে সামনে রেখে আমাদের পথ যাত্রা।

editor

Recent Posts

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান…

58 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে…

1 hour ago

বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…

1 hour ago

এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…

1 hour ago

শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…

1 hour ago

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা

ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…

2 hours ago

This website uses cookies.