Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বগুড়া শেরপুর থানার বিশেষ অভিযানে প্রতারক চক্রের মূল হতাসহ ৫ জন গ্রেপ্তার।

মোত্তালিব সরকারঃ
বগুড়া শেরপুর থানার অভিযানে, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড এর নাম ব্যবহার করে অনলাইন প্রতারনা করা, প্রতারক চক্রের মূল হোতা সহ ৫ জন গ্রেফতার করা হয়।  প্রতারক চক্রের মূল হোতা আঃ খালেক সরকার একজন পেশাদার প্রতারক এর বিরুদ্ধে ০৭ টি সাজা পরোয়ানাসহ মোট ১৪ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রহিয়াছে। এসব প্রতারক চক্রের নিকট হইতে, প্রতারনার কাজে ব্যবহৃত  মোবাইল ফোন, একাধিক মোবাইল সীম ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

বগত ইংরেজি ০৩ অক্টোবর ২০২৪ তারিখে শেরপুর থানায় ১৮৬০ পেনাল কোডে ৪০৭,৪২০,৩৪ ধারায় ০৫ নং মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছাঃ জাকিয়া সুলতানা তার পরিচালনায়, সুলতানা এগ্রো ফার্ম নামক ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ফিডমিল আইটেমের ব্যবসা করেন। ব্যবসা করাকালীন, জনৈক আলহাজ্জ সামিউল(ছদ্মনাম)  এর সাথে  তার বগুড়া জেলার শেরপুর থানার স্যানাল পাড়াস্থ যমুনা ব্যাংকের নীচতলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় এবং উক্ত জনৈক আলহাজ্জ সামিউল তার নিকট হইতে সয়ামিল ক্রয় করে নিতে চায়। দরদাম ঠিক হওয়ার পরে বাদী উক্ত জনৈক আলহাজ্জ সামিউলকে মোট ১৫ টন ফ্রেস কোম্পানীর হাই প্রোটিন সয়ামিল দিতে রাজী হয় এবং শর্ত মোতাবেক উক্ত সয়ামিল উক্ত জনৈক আলহজ্জ সামিউল  নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী  লিঃ, বসুন্দিয়া , যশোর হইতে ডেলিভারী পাওয়ার পর বাদীকে মালের দাম পরিশোধ করিবেন। শর্ত মোতাবেক ইং ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ভোর ০৪.০০ ঘঃ মেসার্স এনআর ট্রান্সপোর্ট এর মাধ্যমে জনৈক আঃ সোবহান(ট্রাক ড্রাইভার) এর রেজিঃ ঢাকা মেট্রো ট-২২-৩৭০৫ ট্রাকে উক্ত মালামাল লোড হয় এবং বাদী উক্ত ট্রাকের ভাড়া বাবদ বিকাশে ইং ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ১৫,৮০০/- টাকা প্রেরন করেন। মালামাল ডেলিভারী নেওয়ার পরে উক্ত জনৈক আলহজ্জ সামিউল ও জনৈক আঃ সোবহান(ট্রাক ড্রাইভার)  টাকা দিতে তালাবাহানা করে। এক পর্ষায়ে  উক্ত জনৈক আলহজ্জ সামিউল একটি নিষ্ক্রিয় চেক বাদীকে পাঠায়। পরবর্তীতে বাদী শেরপুর থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আমিরুল ইসলাম তথ্য প্রযক্তির সহায়তায় তদন্ত করে ১৯ অক্টোবর ২০২৪ ইং তারিখে যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত ট্রাক চালক ১। মোঃ আঃ সোবহান(৩২), পিতা মৃত শামসুল বিশ্বাস, সাং-গাংড়া উত্তরপাড়া, থানা- মনিরামপুর, জেলা যশোর, ট্রাকের হেলপার ২। মোঃ তুহিন হোসেন কাজল(২২), পিতা মোঃ মাহাবুর, সাং হুরের গাতী, থানা- মনিরামপুর, জেলা যশোর, ৩। মোঃ জাহিদুল ইসলাম(৪০), পিতা মোঃ আঃ কাশেম, সাং-মশিউর নগর, থানা চৌগাছা, জেলা যশোরদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ২০ অক্টোবর ২০২৪ইং তারিখে যশোর জেলার কোতয়ালী থানার পালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার মূল হোতা আসামী ৪। মোঃ খালেক সরকার(৩৫)(ছদ্মনাম আলহাজ্জ ছামিউল ইসলাম), পিতা ইসমাইল হোসেন সরকার, সাং-দোদারীয়া, থানা-চাটমোহড় পাবনাকে গ্রেফতার করা হয় এবং আসামীর দেওয়া তথ্যর ভিত্তিতে পাবনা জেলার জেলার চাটমোহর থানার দোদারীয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত ৫। মোঃ খাইরুল ইসলাম(৪৫), পিতা ইসমাইল হোসেন সরকার, সাং-দোদারীয়া, থানা-চাটমোহড় পাবনাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে শেরপুর থানা গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।

mottalib

Recent Posts

কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড

ফখরুল আলম সাজু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও…

14 hours ago

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…

20 hours ago

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…

20 hours ago

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…

20 hours ago

ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…

20 hours ago

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…

20 hours ago

This website uses cookies.