ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত
আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় সিএনজিতে থাকা একই পরিবারের তিনজনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার ঢাকা বগুড়া মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সাইফুল ইসলাম (৪) এবং সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে সিএসজি ড্রাইভার নাসিম হোসেন (৩০)। আহতরা হলেন, শেরপুরের গোলাম (৫০)ও কাওছার আলী।
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত সিএনজি অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বগুড়ার শেরপুরের দিকে আসছিলো। পথিমধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। এ সময় সিএনজির ভেতরে থাকা চালকসহ যাত্রীদের ৪ জন নিহত হন। আহত হন আরো দুইজন।
বগুড়া শেরপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হাশেম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএনজি আটক রয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশের খবরটি প্রথম আলো কীভাবে একের পর এক সূত্রের মাধ্যমে…
সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনকালে আমানউল্লাহ আমান বলেন, যার যার ধর্ম সবাই নির্বিঘ্নে…
অর্থপাচার সংক্রান্ত এক মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর…
রক্ষণভাগের একাধিক খেলোয়াড়ের চোটের কারণে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াডে প্রথমবারের মতো তরুণ…
শিক্ষকদের মর্যাদা ও অধিকার আদায়ের লক্ষে ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত…
টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ অভিনেতা সালমান খানের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করেছে।…
This website uses cookies.