Header Premium (728×90)

জামালপুরে ইট ভাটায় জরিমানা ৫৯ লাখ টাকা

কবির হোসেন, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ১২টি ইটভাটাকে ৫৯ লাখ টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।………
সোমবার (২৪ জানুয়ারি) সারাদিন জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।
মেসার্স স্টার ব্রিকসকে ৫ লাখ, রুপালি ব্রিকসকে ৫ লাখ, কাকলী ব্রিকসকে ৬ লাখ, আনোয়ার ব্রিকসকে ৩ লাখ, আজিম ব্রিকসকে ৫ লাখ, স্টার-১ ব্রিকসকে ৬ লাখ, কিং ব্রিকসকে ৬ লাখ, জীবন ব্রিকসকে ৫ লাখ, আদর্শ ব্রিকসকে ৬ লাখ, সততা-২ ব্রিকসকে ৪ লাখ, সততা ব্রিকসকে ৪ লাখ ও মেসার্স বি.এস. ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে মেসার্স কাকলী ব্রিকসের কিলন ভেঙে ফেলা হয় এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. মাসুদ রানা
অভিযানের বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, পরিবেশ দূষণের দায়ে ইটভাটাগুলোকে সর্বমোট ৫৯ লাখ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষনিক আদায় করা হয়। ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ বা বন-কাঠ ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
অননুমোদিত ইটভাটা প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

selim

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

15 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

15 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

15 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

15 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

15 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

15 hours ago

This website uses cookies.