Header Premium (728×90)

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের মতবিনিময়

মাহদি হাসান, শেরপুরঃ

শেরপুরের নকলা থানা পুলিশের আয়োজনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের মিয়া।

সভায় সড়ক আইন ও দূর্ঘটনার প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বিষয় তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: খোরশেদ আলম।

থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. আবুল কাশেম, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, উপজেলা বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আওয়ামী লীগ নেতা বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, উপজেলা সিএনজি, অটোরিক্সা ও ভ্যানচালক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা শাহ মো. ফুয়াদ হোসেন,
পৌর কাউন্সিলর জরিপ হোসেন প্রমুখ।

এসময় থানার পুলিশ, উপজেলার সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের অর্ধ শতাধিক মালিক, চালক ও শ্রমিক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

selim

Recent Posts

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…

2 minutes ago

শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…

8 minutes ago

আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…

44 minutes ago

উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…

49 minutes ago

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…

1 hour ago

উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য

পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি শাসকশ্রেণি কীভাবে বাংলা ভাষা ও বাঙালি জনগোষ্ঠীর প্রতি ঔপনিবেশিক ও বর্ণবাদী…

1 hour ago

This website uses cookies.