অসহায় হত-দরিদ্র শীতার্তদের পাশে স্বপ্নের আলো ফাউন্ডেশন
আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে অসহায় হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে অরাজনৈতিক, অলাভজন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ও আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাঈম হাসান ঈমন, রাজাপুর উপজেলা শাখার সভাপতি এম. মুন্না, সাধারণ সম্পাদক মাহিন খান রোমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক মো. আরিয়ান ইসলাম আশিক সহ সংগঠনের সদস্যরা।
বিতরণ কালে প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাঈম হাসান ঈমন জানান, আমাদের সামর্থ অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ও আশ্রয়ণ প্রকল্পে অসহায় গরীব ও শীতার্ত মানুষের ঘরে গিয়ে তাদের হাতে কম্বল পৌঁছে দিয়েছি। আমরা প্রত্যেকে যে যার স্থান থেকে অসহায়, গরীব এবং সমাজের অবহেলীত মানুষের পাশে সামর্থ অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করলে সমাজ থেকে এই শ্রেণীর মানুষ কমে যাবে। স্বপ্নের আলো ফাউন্ডেশন বিগতদিনগুলোতে অসহায় মানুষের পাশে ছিলো এখনও আছে আর ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.