পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ও পত্তাশী ইউনিয়নে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় উদ্দীপন পাড়েরহাট লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখার আয়োজনে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ ও প্রতিবন্ধী প্রবীণদের মাঝে ১০০ কম্বল ও ০৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. এম. মতিউর রহমান, চেয়ারম্যান, ইন্দুরকানী উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর জোন, উদ্দীপন পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম ফরাজী, ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড, পাড়েরহাট ইউনিয়ন পরিষদ, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী কৃষিবিদ সুভাষ চন্দ্র দে, বিশ্ব অধিকারী, শাখা ব্যবস্থাপক, উদ্দীপন লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখা, পাড়েরহাট সহ উদ্দীপনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কম্বল ও হুইল চেয়ার বিতরণ শেষে উদ্দীপন স্বাস্থ্য কর্মসূচির সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার পূজা মিস্ত্রী উপস্থিত জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.